সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ, প্রাণের ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে প্রাণের এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাতি, বিরালাকুঠি ও বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযানকালে গ্যাস সিলিন্ডারের বাজারমূল্য ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ দই ফ্রিজে সংরক্ষণ এবং প্রতিশ্রুত খাদ্যপণ্য যথাযথভাবে বিক্রয় ও সরবরাহ না করার অপরাধে প্রাণের ডিলার মো. আতিকুল আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বড় বাজারসহ বিভিন্ন ডিলার পয়েন্টে ভোজ্য তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুত এবং সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য ও মদ জব্দ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন