রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে পাংশা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তির নাম রাকিব মাহমুদ (১৯)। তিনি পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে পুলিশ জানিয়েছে। তিনি উপজেলার বাবুপাড়া ইউনিয়নের রঘুনাথপুর (লস্করপাড়া) গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে- পাংশা থানার ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর দায়ের করা ৫ নম্বর মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির জিআর নম্বর ১৯৬/২৫ এবং ধারা ১৫(১)/১৫(৩), দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর তাকে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পড়ুন : নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী সনেট ও সহযোগী গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার


