কালিয়াকৈরে স্ত্রীর সঙ্গে বিরোধের অভিযোগ, প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর আলীম হোসেন নামের এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার টান কালিয়াকৈর এলাকার মনির হোসেনের ভাড়া বাসার তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলীম হোসেন টাঙ্গাইলের মির্জাপুর থানার খৈল সিন্দুক এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিদেশ থেকে দেশে ফেরেন আলীম হোসেন।

এরপর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী ফরিদা বেগমের সঙ্গে তাঁর মনোমালিন্য চলছিল।

সোমবার সকালে তাঁদের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলীম তাঁর স্ত্রীকে মারধর করেন বলে জানা গেছে। এ সময় ফরিদা বেগম পাশের একটি কক্ষে আশ্রয় নিয়ে দরজা বন্ধ করে দেন। পরে আলীম পাশের অন্য একটি কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ফরিদা বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে পাশের কক্ষ থেকে আলীম হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী সনেট ও সহযোগী গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন