কোভিড-১৯ থেকেই শিতল সেন্ডেলে পথা চলা শুরু, পরিকল্পনায় রাবি’র চার শিক্ষার্থী

শিতল পাটি থেকে তৈরী হচ্ছে শিতল সেন্ডেল। শিতল সেন্ডেলের উদ্ভাবক রাজশাহী বিশ^বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী । তাদের গল্পটা শুরু হয় কোভিড-১৯ এর বন্ধের মধ্যে। অকল্পনিয়কে বাস্তাব রূপ দিয়েছে রাবি ছাত্র। এই পণ্য পুরুষ ও নারী উভয় ব্যবহার করতে পারবে।

বিজ্ঞাপন

কোভিড-১৯ রাজশাহী বিশ^বিদ্যালয়ের চার শিক্ষার্থীকে উদ্ভাবক হওয়ার প্রেরণা সৃষ্টি হয়েছে। নতুন কিছু করার চিন্তা থেকেই শিতল সেন্ডেল আবিস্কারের বিষয় মাথায় আসে বিশ^বিদ্যালয় পড়ুয়া চার শিক্ষার্থীর। এই শিতল সেন্ডেল এর ফাউন্ডার রাজশাহী বিশ^বিদ্যালয়ের ব্যাংক ও ইন্সুর‌্যান্স বিভাগে ৪র্থ বর্ষের ছাত্র অর্পূব কৃষ্ণ দে এবং কো-ফাউন্ডার হলো আশিক মিয়া, চৌধুরী খুবাইব বিন করিম এবং আবির দে। তারা তিনজন রাজশাহী বিশ^বিদ্যালয়ের আইবিএম বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র।

মূলত তিন ধরনের শিতল সেন্ডেল তৈরী করা হচ্ছে। সেগুলো হলো ব্যাসিক, ইন-হ্যান্ডস এবং সিগনেচার ডিজাইনের সেন্ডেল। তবে তারা এখন ইন-হ্যান্ডস ডিজাইনের সেন্ডেল তৈরীর কাজ করছে। বিভিন্ন আর্কৃতির সেন্ডেল তারা তৈরী করতে সক্ষম। এই সেন্ডেল গুলোর খুচরা মূল্য ৭৫০ টাকা থেকে শুরু করে ৮৫০ টাকা পর্যন্ত নির্ধারন করা হয়েছে। এই সেন্ডেল গুলো বুনন বাজার অন লাইনে মাধ্যমে সংগ্রহ করা যাবে।

তাদের নিজ অর্থ দিয়ে সূচনা হয় শিতল সেন্ডেল তৈরী করার প্রচেষ্ঠা। বিভিন্ন জটিলতার কারনে তারা এই প্রকল্প বাস্তবায়ন স্থবির হয়ে ছিল। তবে গত এক বছর যাবত নিজ অর্থয়ানে এগিয়ে যাচ্ছে তাদের পণ্য। টাঙ্গাইল জেলা কালিহাতি উপজেলার মহিষচূড়া গ্রামে তৈরী করেছে শিতল পাটির প্রকল্প। পাটি বুননের কাচা উপকরণ সংগ্রহ থেকে শুরু করে একটি পূনাঙ্গ সেন্ডেল তৈরী হয় মহিষচূড়া গ্রামে। একটি শিতল পাটি থেকে প্রায় ১৬-১৭ জোড়া সেন্ডেল তৈরী করা হয়।

গত ২১ এপ্রিল ২৬ তারিখে দি আর্থ সোসাইটি এর গ্রিন ভয়েজ প্রজেক্ট থেকে এক লক্ষ ফান্ড পায় তারা। এরপর থেকে তাদের আর পেছন ফিরে তাকাতে হয়নি। বর্তমান পুরোদমে তাদের পণ্যের কাজ চলমান রয়েছে, এই পণ্যটি স্বাস্থ্য সম্মত্য। এই সেন্ডেলের প্রচারণা হলে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও রপ্তনি করা সম্ভব। ইতোমধ্যে তাদের পণ্য একটি ইনোভেসনে পরিচিতি পেয়েছে।

শিতল পাটির সেন্ডেল এর ফাউন্ডার অর্পূব কৃষ্ণ দে। সে রাজশাহী বিশ^বিদ্যালয়ের ব্যাংক ও ইন্সুর‌্যান্স বিভাগের (৪র্থ বর্ষ) ছাত্র। কো-ফাউন্ডার- আশিক মিয়া, ৪র্থ বর্ষ আইবিএম রাজশাহী বিশ^বিদ্যালয়। কো-ফাউন্ডার- চৌধুরী খুবাইব বিন করিম, ৪র্থ বর্ষ আইবএম রাজশাহী বিশ^বিদ্যালয় এবং কো- ফাউন্ডার- আবির দে, ৪র্থ বর্ষ আইবএম রাজশাহী বিশ^বিদ্যালয়।

বিশ^বিদ্যালয়ের চার বন্ধু জানায়, তাদের অটুট বন্ধনে সম্ভব হয়েছে এই উদ্ভাবনার। একে অপরের সহযোগিতায় আজ তারা আশার আলো দেখতে পাচ্ছে। পড়ালেখা শেষ হওয়ার পর যেন তাদের অলস সময় কাটাতে না হয়। পূর্ব পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের কাঙ্খিত লক্ষে। সরকারী বা বেসরকারী কোন সংস্থা যদি তাদের ফান্ড দিয়ে সহযোগিতা করে তাহলে সর্বচ্ছ স্থানে পৌঁছে যাবে শিতল পাটির পণ্য

পড়ুন:ফতুল্লায় মাদরাসার লাইব্রেরিতে আগুন, ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন