‘পরীমনি’ ইস্যুতে এবার মুখ খুললেন হিরো আলম, বললেন সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে

সম্প্রতি আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে রবিউল হোসেন রাজু নামে এক সাংবাদিকের সাথে পরীমনি অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়োটর ও অভিনেতা হিরো আলম।

বিজ্ঞাপন

সোমবার রাতে টাঙ্গাইলের ভূঞাপুরের ভূঞাপুরে গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপি গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হিরো আলম বলেন, পরীমনির একটা বিষয় নিয়ে সবাই দুঃখ প্রকাশ করেছে। সে বিষয়ে অবশ্য আমিও দুঃখ প্রকাশ করছি। আজকে যদি মিডিয়া না থাকতো তাহলে আমি হিরো আলম আজকে আপনাদের সামনে আসতে পারতাম না।

তিনি আরো বলেন, এই মিডিয়ার কারণে আজকে আমি হিরো আলম। তাই আমাদের মাঝে আজকে যারা সেলিব্রিটি, যারা আপনারা মিডিয়া পার্সন আছেন তারা প্রথম সারির নায়িকা পরীমনি আপা সাংবাদিককে যে গালিগালাজ করেছেন এটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক।

তিনি বলেন, আমরা চাই, এটা নিরসন হোক। আপনি পরীমনি আপা সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান, কারণ আপনি পরীমনি আপনাকে মিডিয়া হিরোইন বানাতে পারে আবার জিরোইন বানাতে পারে। তাই আপনার কাছে অনুরোধ করব,
এই ঘটনাটি নিয়ে দেশজুড়ে প্রচণ্ড তোলপাড় চলতেছে। এটা থেকে নিরসন হোক। আপনি অবশ্যই সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চাইবেন। আর কোনো কাদা ছোঁড়াছুড়ি চাই না।

পড়ুন:পাথরঘাটায় রাতের আঁধারে অজ্ঞাত স্থানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দোয়া ও মিলাদ, ভিডিও ভাইরাল

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন