পূর্বাচলে বিএনপি নেতার রেস্টুরেন্টে আগুন, ১২ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর শিমুলিয়া বাজার এলাকায় টুরিস্ট ঘাটে ভাই ভাই রেস্টুরেন্টে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।১০ নভেম্বর ভোররাতে এ আগুনের ঘটনায় রেস্টুরেন্টের ১২ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে দাবী মালিকপক্ষের।

বিজ্ঞাপন

রেস্টুরেন্টের মালিক উপজেলা বিএনপি নেতা মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, আজ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ মিলনায়তে মহামান্য রাষ্ট্রপতির আগমন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিষেধাজ্ঞায় রাজউক মাঠে একটি ফুটবল খেলার আয়োজন বন্ধ করে দেয়। এতে আমার প্রতি একটি পক্ষ ক্ষিপ্ত ছিলো। ধারনা করছি আজ ভোররাতে তারাই আগুন দিয়ে আমাকে ক্ষতিগ্রস্থ করতে চাচ্ছে। তাই পূর্ব থেকে রাজনৈতিক শত্রুতার জেরে হাইব্রিড বিএনপির নামের কেউ আমার ক্ষতি করছে। এ বিষয়ে থানা পুলিশকে জানিয়েছি। তারা তদন্ত করেছে৷ এরআগে সকালে পূর্বাচল ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততোক্ষণে আমার ১২ লাখ টাকার মালামালসহ ১৫ লাখ টাকার ক্ষতি করেছে৷ এ বিষয়ে সিসিটিভিসহ পর্যাপ্ত প্রমাণ রয়েছে।

রেস্টুরেন্ট পরিচালক জুয়েল বলেন, আজ ভোরে কে বা কাহারা আগুন দিয়ে সব পুড়ে দেয়। বিদ্যুৎ বা গ্যাস সিলিন্ডার নয়, পরিকল্পিত আগুনেই পুড়েছে সব ।

পড়ুন:ফতুল্লায় মাদরাসার লাইব্রেরিতে আগুন, ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন