ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, সকালে রাঙ্গিয়ার পোতা গ্রাম থেকে বৃদ্ধ মানসিক প্রতিবন্ধী মহিউদ্দিন মুন্সী বালিয়াডাঙ্গা বাজারে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি কাঠ বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মহিউদ্দিন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, বেলেডাঙ্গা বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন পথচারী মারা গেছে সেখানে পুলিশ পাঠিয়েছি।
পড়ুন:গাংনীতে মাটি পরীক্ষা ও সুষম সার ব্যবহার বিষয়ে কৃষক প্রশিক্ষণ
ইমি/
বিজ্ঞাপন


