নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা যুবদলের উদ্যোগে শহরের পুরাতন বাস টার্মিনালে মোটরসাইকেল মিছিল বের হয়৷ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালামোড়ের এসে শেষ হয়।
এ সময় বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
এসময় শহর যুবদলের আহবায়ক রাশেদ খান সোহাগসহ বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি বিক্ষোভ ও সমাবেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি’র সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
পড়ুন : দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর
সা/


