দ্বিতীয় দফায় প্রায় সাড়ে ৫ হাজার টাকা কমলো স্বর্ণের দাম

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। ভ্যাটসহ এই মানের এক ভরি স্বর্ণের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

বিজ্ঞাপন

বুধবার (১১ নভেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের পর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই দিন সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্বর্ণের দাম কমানো হলেও রুপার নির্ধারিত দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

ক্যাটাগরি অনুযায়ী স্বর্ণের নতুন মূল্যতালিকা: ২২ ক্যারেট ভরিতে ২,৭৪১ টাকা কমে ভ্যাটসহ নতুন দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেট ভরিতে ২,৬২৪ টাকা কমে ভ্যাটসহ নতুন দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেট ভরিতে ২,২১৬ টাকা কমে ভ্যাটসহ নতুন দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা।
সনাতন পদ্ধতি ভরিতে ১,৮০৮ টাকা কমে ভ্যাটসহ নতুন দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে গত ২, ৪ ও ৫ নভেম্বর টানা তিন দফায় ভালো মানের স্বর্ণের দাম ভরিতে মোট ১২ হাজার ৭২ টাকা বাড়ায় বাজুস। পরবর্তীতে ৬ নভেম্বর তিন দফা বৃদ্ধির পর প্রথম দফায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল (তখন দাম নির্ধারিত হয় ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা; এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতি ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা করা হয়)। সব মিলিয়ে পরপর দুই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম মোট ৫ হাজার ৪৮২ টাকা কমলো।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন