জামালপুর মেডিকেল কলেজ শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ তূর্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তাকে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার রাতে জামালপুর পৌর শহরের দড়িপাড়ার বাড়ি থেকে বের ওষুধ কেনার উদ্দেশ্য গেইটপাড় এলাকায় গেলে তূর্যকে গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেপ্তার করে।
জানা গেছে, খালিদ মাহমুদ তূর্য ২০২২ সালে জামালপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে। বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পড়ুন : বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত এক


