ঢাকার নবাবগঞ্জ প্রেসক্লাবের ২০২৭-২৮ মেয়াদের কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক প্রথম আলোর আজহারুল হক সভাপতি এবং মানবজমিনের ইমরান হোসেন সুজন সাধারণ সম্পাদক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাকক্ষে আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজের সাহিদুল হক খান ডাবলু, সহ-সভাপতি বিডিনিউজ২৪-এর আসাদুজ্জামান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার বিপ্লব ঘোষ, অর্থ সম্পাদক একুশের কণ্ঠের সম্পাদক মো. আলম হোসেন এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক দৈনিক খোলা কাগজের ফজলুর রহমান।
এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন- যমুনা টিভির মো. জহিরুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের শাহিনুর রহমান ও যুগান্তরের মো. কাজী সোহেল।
নবগঠিত এ কমিটি আগামী ২০২৭-২৮ মেয়াদে নবাবগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক ও পেশাগত কার্যক্রম পরিচালনা করবে।
পড়ুন : দিনাজপুরে পার্বতীপুরে পুকুরে ডুবে খালা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু


