চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে গাজীপুর সাফারি পার্কে তিনটি বাঘ আনা হয়েছে। সাফারি পার্ক থেকে ছয়টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় দেওয়া হবে। ইতিমধ্যে তিনটি জেব্রা হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার(১৩ নভেম্বর) ভোরে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ সাফারি পার্কে এসে পৌঁছে।সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শন মো. রাজু আহমেদ বলেন, বাঘের শারীরিক খোঁজ খবর নিয়মিত রাখা হচ্ছে। বাঘের বয়স মোটামুটি কম এজন্য বাঘ প্রজন্মের মাধ্যমে বংশবৃদ্ধির সম্ভবনা অনেক বেশি।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসি এফ মো. তারেক রহমান বলেন, আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ গাজীপুর সাফারি পার্কে এসে পৌঁছে। বাঘ তিনটি আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে। নতুন করে তিনটি বাঘ আনার কারণে পার্কে আসা দর্শনার্থীরা অতিরিক্ত আনন্দ পাবে৷ তিনি আরও জানান, বাঘ সুস্থ স্বাভাবিক খাবার খাচ্ছে। তিনটি বাঘ আনার পর সাফারি পার্কে বাঘের সংখ্যা মোট ১০টি।
পড়ুন : দিনাজপুরে পার্বতীপুরে পুকুরে ডুবে খালা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু


