বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ে র‍্যালি ও বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কালামপুর বাজার এলাকায় কালামপুর পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কালামপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত বিনা মূল্যের স্বাস্থ্যসেবা কর্মসূচিতে দুই শতাধিক মানুষের ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ডায়াবেটিস সেন্টারের সাবেক পরিচালক ও ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক হাসান মাহমুদ হাদী, কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, কালামপুর পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইমরান হাসান মানিক, পরিচালক মোকলেছুর রহমান, আজাহারুল ইসলাম রাজু, রাশেদুল ইসলাম রফিক, আবুল কালাম আজাদ, লোকমান হোসেন, পলাশ মাহমুদ, আব্বাস আলী, সাব্বির আহমেদ সুমন, মনির হোসেন, জামান হোসেন, আসলাম হোসেন, প্রদীপ সরকার, শাহীনুর ইসলাম, শামীম আহমেদ কবি ও মেডিকেল টেকনোলজিস্ট আব্দুর রহিমসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগটি শনাক্তকরণে নিয়মিত পরীক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

পড়ুন: শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন