কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুবশক্তি ব্লাড ডোনেশন কিশোরগঞ্জ’-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সংগঠনের সভাপতি মো. আতিকুল ইসলাম পিতুলের সভাপতিত্বে ও মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. গালিবুল ইসলাম গালিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জুনিয়র তাহের রেনেসাঁ, ডা. তালজিলা রহিম পিংকি, মো. জুনায়েদ ভূঁইয়া, শামীমা বেগম রীমা, সাইফুল ইসলাম রিপন, মো. জাকির হোসেন, মাহমুদ পায়েল ও তরিকুল ইসলাম। এ ছাড়া নাগরিক টিভির কিশোরগঞ্জ প্রতিনিধি মোস্তফা শাওন, মোহনা টিভির কিশোরগঞ্জ প্রতিনিধি ওমর সিদ্দিক রবিন, কিশোরগঞ্জ টেলিভিশনের প্রধান সম্পাদক রায়হান জামানসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতি মো. আতিকুল ইসলাম পিতুল সংগঠনটির বিগত পাঁচ বছরের কার্যক্রম, রক্তদান কর্মসূচি ও বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। অতিথিরা স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ও উপকারিতা নিয়ে আলোচনা করেন। তাঁরা মানবিক কাজে তরুণদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে স্বেচ্ছায় রক্তদান ও মানবিক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সংগঠনের স্বেচ্ছাসেবী এবং অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
পড়ুন:শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ইমি/


