নওগাঁর শৈলগাছী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে যুবদল নেতা শ্যামল

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁ সদর উপজেলার ১২নং শৈলগাছী ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা না হলেও, আগাম প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন চেয়াম্যান পদপ্রার্থী সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জহুরুল ইসলাম শ্যামল। প্রতিদ্বন্দ্বিতায় আরও বেশ কয়েকজন প্রার্থী থাকলেও শৈলগাছীর সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার নাম।

শৈলগাছী ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাটবাজার এবং চায়ের দোকানগুলোতে প্রতিদিন নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এই তরুণ নেতা। আনুষ্ঠানিক তফসিল না হলেও বসে নেই তিনি; প্রবীণ থেকে শুরু করে তরুণ ভোটার—সবার দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করছেন এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ঘরে ঘরে গিয়ে পরিবর্তনের পক্ষে নিজেদের রায় চাচ্ছেন তিনি। তার এই সরব উপস্থিতি স্থানীয় রাজনীতিতে ভালোই প্রভাব ফেলেছে।

স্থানীয় রাজনৈতিক মহলের সঙ্গে কথা বলে জানা যায়, জহুরুল ইসলাম শ্যামল হঠাৎ করেই মাঠে নামেননি। দীর্ঘ সময় ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকায় তৃণমূল পর্যায়ে তার একটি শক্ত ভিত্তি তৈরি হয়েছে। আর সেই জায়গাতেই তিনি সবার নজর কেড়েছেন। শৈলগাছী ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করায় ভোটারদের মাঝেও তার প্রতি একধরনের ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যাচ্ছে।

এলাকার সাধারণ ভোটার ও সচেতন নাগরিকদের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন নির্বাচনে পুরনো মুখের পাশাপাশি তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব দেখতে চান তাঁরা। স্থানীয় ভোটার রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের ইউনিয়নে দীর্ঘদিন ধরে অনেক উন্নয়ন কাজ বাকি রয়েছে। আমরা এমন একজন চেয়ারম্যান চাই যিনি তরুণ, উদ্যমী এবং সুখে-দুঃখে সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন।’

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল ইসলাম শ্যামল বলেন, আনুষ্ঠানিক তফসিল এখনো ঘোষণা না হলেও জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যেই আমি আগেভাগে মাঠে নেমেছি। শৈলগাছীর যেসব জনপদ দীর্ঘদিন ধরে অবহেলিত ও পিছিয়ে রয়েছে, সেগুলোকে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি মডেল এলাকায় রূপান্তর করতে আমি বদ্ধপরিকর। বিশেষ করে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করা এবং দরিদ্র মানুষের সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমার প্রধান অগ্রাধিকার। অতীতেও আমি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম, আগামীতেও সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন এবং একটি সম্পূর্ণ জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে আমৃত্যু কাজ করে যেতে চাই। ভোটারদের কাছ থেকে যে অভূতপূর্ব সাড়া ও ভালোবাসা আমি পাচ্ছি, তাতে আমি দারুণভাবে আশাবাদী এবং শৈলগাছীবাসীর পরিবর্তনের এই রায় আমার পক্ষেই থাকবে বলে আমার বিশ্বাস।

বিজ্ঞাপন

পড়ুন : বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪টি ককটেল সদৃশ বস্তু, যা জানা গেলো

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন