মেহেরপুর জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু, চিকিৎসক-নার্সের অবহেলার অভিযোগ

মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অবহেলায় ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় খালেদা খাতুন নামে ওই রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ করেন।

নিহতের স্বজনদের অভিযোগ, খালেদা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে বারবার কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের ডাকা হয়। কিন্তু কেউ সময়মতো রোগীকে দেখতে আসেননি। প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন তারা।

নিহত খালেদা খাতুন মেহেরপুর শহরের ক্যাশবপাড়ার রিপন আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ঘেরাও করেন। এ সময় তারা কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর চড়াও হন। এতে হাসপাতাল এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে চিকিৎসায় অবহেলার অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। রোগীর মৃত্যুর প্রকৃত কারণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন