পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

তৈরি পোশাক খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ নির্ধারণে পূর্বনির্ধারিত তৃতীয় সভাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে অবস্থিত শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির পাশাপাশি শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সভা স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নোটিশে জানানো হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টস শিল্পের সব শ্রেণির শ্রমিক-কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে এ সভা আহ্বান করা হয়েছিল। শিগগিরই সভার নতুন তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে।

আজকের এই তৃতীয় সভায় মূলত মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়া এবং তা নিয়ে আলোচনার কথা ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভায় মালিকপক্ষের তরফ থেকে ন্যূনতম মজুরি ১৫ থেকে ১৬ হাজার টাকা প্রস্তাব করার কথা ছিল।

গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে চেয়ারম্যান করে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি ছাড়াও একজন নিরপেক্ষ সদস্য রয়েছেন।

৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেখানে উভয় পক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব পেশ করেন। সেদিন মালিকপক্ষ কোনো প্রস্তাব না দিয়ে চার দিন সময় চেয়ে নেয় এবং ১৫ নভেম্বর প্রস্তাব জমা দেওয়ার কথা জানায়।

উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারিত সর্বশেষ মজুরি কাঠামো অনুযায়ী বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। তবে জীবনযাত্রার ব্যয় বিবেচনায় শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে এবার ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হচ্ছে।

পড়ুন : গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন