ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

সকাল ১০টায় কলেজের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীমা আজিম ও প্রকৌশলী ফারহান মোহাম্মদ আজিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. একরাম উদ্দিন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এই মহিলা কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রতিষ্ঠানটিকে সরকারি করার জন্য বর্তমান প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান তাঁরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

পড়ুন : পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন