আজও উত্তাল গাজীপুর, শিল্পাঞ্চলে বাড়ছে অসন্তোষ

গাজীপুরে বড় আকার ধারণ করছে শ্রমিক অসন্তোষ; ৪৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। নিরাপত্তা ঝুঁকিতে উৎপাদন বন্ধ ৮০ শতাংশ কারখানায়
মঙ্গলবার ( ১৭ নভেম্বর) সকাল থেকে মহানগরীর চান্দনা চৌরাস্তা, সালনা, ভোগড়া বাইপাস, নাওজোর ও সদর উপজেলার ভবানীপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা। এসময় ঢাকা- ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা ফলে কোথাও কোথাও ১০-১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

এদিকে মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অপরদিকে নাওজোর ও জয়দেবপুর এলাকায়ও শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করে পরে প্রশাসনের হস্তক্ষেপে সড়ক স্বাভাবিক হয়।

এদিকে শ্রমিক অসন্তোষের কারণে নতুন করে ৭টিসহ মোট ৪৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ । এ ছাড়া নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গাজীপুর শিল্প জোন গুলোতে প্রায় ৮০ শতাংশ কারখানা মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করেছে।

শ্রমিকেরা সর্বনিম্ন মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন করছেন। তাঁদের অভিযোগ ও দাবি নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছিল। এর মধ্যে মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ার পর মঙ্গলবার সকালে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ।

ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ ও বিজিবি সদস্যরা চেষ্টা করলে একপর্যায়ে শ্রমিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। অন্যদিকে জয়দেবপুর, নাওজোর, সালনা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।
শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার নতুন করে আরও ৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর পূর্বে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় ৩৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছিলো কারখানা কর্তৃপক্ষ, সব মিলিয়ে এখন পর্যন্ত গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ৪৩টিতে। এ ছাড়া শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শিল্পাঞ্চলের প্রায় ৮০ শতাংশ কারখানা মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করেছে। ফলে অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় শিল্পাঞ্চলের সামগ্রিক উৎপাদন ও কর্মপরিবেশে বড় ধরনের প্রভাব পড়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে শিল্প পুলিশ, গাজীপুর জেলা পুলিশ, মহানগর পুলিশ, আনসার এবং বিজিবিরসহ ২৫ প্লাটুন আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার প্রবেশপথ ও ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলের শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

পড়ুন : পদত্যাগ করলেন ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন