নরসিংদী সরকারি কলেজে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠান

বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং এ বিষয়ে তরুণ প্রজন্মের মতামত তুলে ধরতে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের কণ্ঠ’ শীর্ষক সচেতনতামূলক প্রামাণ্য অনুষ্ঠান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) নরসিংদী সরকারি কলেজে বাংলাদেশ বেতার ঢাকার জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক শেখ শাহিদুজ্জামান এবং সহকারী পরিচালক তানিয়া পারভিন।

নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ মোশতাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সজীব দত্তের উপস্থাপনায় অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা বাল্যবিবাহের ক্ষতিকর দিক, এর সামাজিক প্রভাব এবং প্রতিরোধে করণীয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। অতিথিরাও বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেন।

আলোচনায় বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন পরিবার ও সমাজের সচেতনতা। এ ক্ষেত্রে তরুণ প্রজন্মকে সচেতন করে গড়ে তোলার পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধমূলক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

পড়ুন : পদত্যাগ করলেন ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন