দিনাজপুরে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির মাধ্যমে ফার্মেসী কোর্স চালুর দাবীতে মানববন্ধন

বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কতৃক বিসিডিএসএর এর ফার্মাসিষ্ট ট্রেনিং এর সম্পৃক্ততা বাতিলের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুর কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সদস্যবৃন্দ ।

বুধবার সকাল ১১টায় ঘন্টাব্যাপী দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে উক্ত মানববন্ধনে দিনাজপুর জেলার সকল কেমিস্টবৃন্দ এই সিদ্বান্তের প্রতিবাদে ও বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি এর মাধ্যমে ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স চালুর দাবী জানায়।

মানব বন্ধন চলাকালীন বক্তারা বলেন ঔষধ ব্যবসায়ীদের স্বার্থে ও সুবিধার্থে, ফার্মেসী সার্টিফিকেট কোর্স হতে হবে বিসিডিএস-এর মাধ্যমে ফার্মেসী সার্টিফিকেট চালু , সকল হয়রানি বন্ধ করে ঔষধ ব্যবসায়ীদের সুবিধার্থে বিসিডিএস-এর মাধ্যমে রেজিস্ট্রেশন কোর্স চালু করতে হবে।

বক্তারা বলেন প্রশিক্ষন কোর্সটি বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতিকে বাদ দিয়ে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কতৃক পরিচালনা রাখার সিদ্বান্তে প্রতিবাদ জানাই। এই সিদ্বান্তের ফলে প্রশিক্ষন কোর্সেও স্বাভাবিক চলমান প্রক্রিয়া বিঘিœত হবে।র্ফার্মাসিষ্ট সংকট বৃদ্বি পাবে। ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসির সংখ্যা বৃদ্বি পাবে।

অবিলম্বে সিদ্বান্ত বাতিল করে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি এর মাধ্যমে ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স চালুর দাবী জানায়।

বক্তব্য রাখেন মমিনুল ইসলাম চৌধুরী সভাপতি , বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি দিনাজপুর জেলা শাখা, সহ-সভাপতি মোঃ কামাল হোসেন পিয়াল, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন,সদস্য মোঃ নজমুল হুদা ও হারুনুর রশিদ প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন