সীমান্তে অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান ঠেকাতে ২৪ ঘণ্টা নজরদারি

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে ২৪ ঘণ্টা নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ জন্য সীমান্তে টহলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রতিটি এলাকায় সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুরের মুজিবনগর বিওপি ক্যাম্পের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন।

তিনি বলেন, সীমান্ত দিয়ে মাদকসহ কোনো ধরনের অবৈধ পণ্য প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে ২৪ ঘণ্টা নজরদারি করা হচ্ছে। কোনো এলাকাকে কম বা বেশি গুরুত্ব দেওয়ার সুযোগ নেই। সব সীমান্তেই সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সীমান্তের দেড়শ গজের মধ্যে তিন ফুটের বেশি উচ্চতার ফসল উৎপাদন না করার বিষয়ে কৃষকদের সচেতন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, নির্ধারিত সীমার মধ্যে উঁচু ফসল থাকলে সীমান্তের নিরাপত্তা ও নজরদারিতে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ বন্ধ এবং মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ৩৭ বছরের শিক্ষকতা শেষে বিদায়, অশ্রুসিক্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন