গাজীপুরে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে নির্দেশনা

গাজীপুর জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ৩টায় গাজীপুর পুলিশ লাইন্সের সভাকক্ষে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম-বার।

পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ১৯, ২০ ও ২১ নভেম্বর গাজীপুর পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের মাঠপর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শারীরিকভাবে সক্ষম উপযুক্ত প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে গাজীপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। নিয়োগ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না।

তিনি নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সব পুলিশ সদস্যকে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এ সময় গাজীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন