গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মহাসড়কের মাস্টারবাড়ি এলাকায় তাঁরা এ অবরোধ কর্মসূচি পালন করেন। এর আগে গতকাল বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে নগরীর মালেকের বাড়ি ও হারিকেন এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

জানা গেছে, বুধবার দিনের শুরুতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং শ্রমিকেরা কাজে যোগ দিচ্ছিলেন। তবে সকাল সাড়ে ৯টার পর মালেকের বাড়ি ও হারিকেন এলাকার শ্রমিকেরা সড়কে নেমে অবস্থান নিলে পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

সেদিনের পরিস্থিতি প্রসঙ্গে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেছিলেন, মালেকের বাড়ি এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন এবং এতে যান চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন বলেও তিনি উল্লেখ করেছিলেন।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুর জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েনের তথ্য জানিয়েছে বিজিবি সদর দপ্তর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন হওয়া এসব সদস্য জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্পর্শকাতর স্থানে নিরাপত্তা জোরদার করেছেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে তাঁরা দায়িত্ব পালন করছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এর আওতায় ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্বের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

পড়ুন : আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন