টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার পাশে এ ঘটনা ঘটে। এছাড়া একই সময় গোড়াই ফ্লাইঅভার বিজ্রের পাশে ও এর আশপাশে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায় রাত আনুমানিক সাড়ে ১১ দিকে গোড়াইতে গোড়াই হাইওয় থানার পাশে জুলাই আন্দোলনে শহীদ স্মৃতিস্তম্ভে দৃর্বৃত্তরা প্রথমে অগ্নিসংযোগ করে। এর কয়েক মিনিট পর ঐ এলাকার গোড়াইতে হাটুভাঙ্গা ফ্লাইঅভার ব্রিজের নিচে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অপরাধীরা পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্বিস ঘটনাস্থলে যাওয়ার পুর্বেই শহীদ স্মৃতি স্তম্ভ পুড়ে যায়। এই ঘটনার পর গোড়াই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে সামনে রেখে এই আগুন দেয়ার ঘটনা ঘটিয়ে থাকতে পারে দলটি নেতাকর্মীরা।

জানা যায়, তবে এ ঘটনায় গোড়াই হাইওয় থানায় অগ্নিসংযোগ হয়নি। ২০২৪ সালের আওয়ামীলীগ সরকার পতন আন্দোলনে গোড়াই হাইওয়ে থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে থানা পুলিশ ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। নাশকতা ঠেকাতে গত কয়েক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক, শিল্পাঞ্চল গোড়াই এবং মির্জাপুর উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপুর্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহল দিয়ে যাচ্ছে। অপরাধীদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে বলে তিনি জানিয়েছেন।

পড়ুন : চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন