বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তেলের দামে এই প্রবৃদ্ধি দেখা গেছে। যদিও এর আগের দিন বৃহস্পতিবার লেনদেন শেষে উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম প্রায় অপরিবর্তিত ছিল।

বিজ্ঞাপন

গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১টা ১৮ মিনিটের রেকর্ড অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯২ ডলার ২২ সেন্টে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের ডিসেম্বরের সরবরাহ চুক্তির দর ১৯ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ৪০ সেন্ট হয়েছে। এ ছাড়া জানুয়ারির অধিক লেনদেন হওয়া চুক্তির দামও ২০ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮২ ডলার ৬৪ সেন্টে দাঁড়িয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথিদের হামলা এবং হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার চলাচলে বিঘ্নের খবরে সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি বাহরাইন ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং সৌদি আরবের তেল পাইপলাইনের পাম্পিং স্টেশনে হামলার ঘটনায় বাজারে সরবরাহ সংকটের শঙ্কা দেখা দিয়েছে, যা তেলের দাম বাড়ার ক্ষেত্রে মূল চাপ তৈরি করছে।

পড়ুন : সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার, রয়েছে ৭ মামলা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন