ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দুর্বৃত্তদের কেটে ফেলা গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার আলীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত তিনটার দিকে দুর্বৃত্তরা মহাসড়কের ঢাকামুখী লেনে গাছ কেটে ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছটি অপসারণ করে। এতে কিছুক্ষণের মধ্যেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন,জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পাই ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে গাছ কেটে ফেলে রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত কার্যকর পদক্ষেপে নেন এবং চলাচল স্বাভাবিক হয়ে আসে।
পড়ুন : অশ্রু, অপেক্ষা আর বিজয়ের এক জীবন্ত মহাকাব্য!
সা/


