কালিয়াকৈরে শিল্পাঞ্চলের নিরাপত্তায় কারখানার গেটে বিজিবি ও শ্রমিক নেতাদের অবস্থান

গাজীপুরের কালিয়াকৈরে শিল্পাঞ্চলে নাশকতা ও ভাঙচুরের ঘটনা প্রতিরোধে বিভিন্ন কারখানার সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারখানার গেটে অবস্থান নিয়েছেন বিজিবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। তাঁদের অবস্থানের মধ্যে অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২১ নভেম্বর) চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি শ্রমিক নেতাদের সতর্ক অবস্থানে দেখা যায়।

চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় আয়োজিত এক সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, শ্রমিকের নাম ব্যবহার করে যারা কারখানা ও যানবাহনে ভাঙচুর চালিয়েছে, তারা শ্রমিকের বন্ধু নয়। কোনো নিষিদ্ধ সংগঠনকে শিল্পাঞ্চলে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তাঁরা মাঠে থেকে কারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে কাজ করবেন।

কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান জসিম উদ্দিন বলেন, কোনো কারখানায় ভাঙচুর, দোকানে লুটপাট যানবাহনে অগ্নিসংযোগ করতে দেওয়া হবে না। পাশাপাশি মালিকদের শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি। শ্রমিকদেরও শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার অনুরোধ করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, শিল্পাঞ্চলের নিরাপত্তায় পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানোর পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। নাশকতা, ভাঙচুর অগ্নিসংযোগের চেষ্টা করা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন কারখানার ফটকে শ্রমিক নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিচ্ছেন। পাশাপাশি শিল্পাঞ্চলের সড়কগুলোতে যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে।

পড়ুন : নোয়াখালীতে স্বামীর বাড়িতে বসবাসে বাধা, দুই শিশুকে অনাহারে রাখার অভিযোগ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন