চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মেহেদী হাসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উপজেলার সাহাবাজপুর ইউনিয়নের ইসলামপুর বাজারস্থ যাত্রীছাউনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মেহেদী হাসান শিবগঞ্জ উপজেলার সাহাবাজপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। এ সময় তার কাছ থেকে ৩৪৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি পুরোনো স্মার্টফোন জব্দ করা হয়।
এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পরে গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত আলামত শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
পড়ুন : নোয়াখালীতে স্বামীর বাড়িতে বসবাসে বাধা, দুই শিশুকে অনাহারে রাখার অভিযোগ
সা/


