মেহেরপুরের সানলাইট ইংলিশ ভার্সন স্কুলে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মেহেরপুরের গাংনী উপজেলার নিশিপুর-বামন্দী এলাকার সানলাইট ইংলিশ ভার্সন স্কুলে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মো. রাশিদুল ইসলাম সোহাগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও চিকিৎসক নুরুল হুদা, রাজনীতিবিদ জাহিদুল ইসলাম ও মো. কায়কোবাদ, ব্যবসায়ী আব্দুস সাত্তার, প্যানেল চেয়ারম্যান শাহআলম এবং ছাত্রনেতা সাইদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব ও সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে ওঠার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষাজীবনের প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ। সঠিক শিক্ষা ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে।

শিক্ষার্থীদের শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তিকে স্মরণীয় করে রাখা এবং তাদের মেধা ও সৃজনশীল অর্জনকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় বিজিবির অভিযানে ভারতীয় মদ আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন