মিরসরাইয়ে নির্মাণাধীন সীমানা প্রাচীরের ছাদ ধ্বসে চাপা পড়ে প্রাণ গেল শ্রমিকের

চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন বাড়ির সীমানা প্রাচীরের ছাদ ধ্বসে নিচে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় এদুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. বোরহান উদ্দিন (২৬)। সে মঘাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজির তালুক গ্রামের মো. মিয়ার ছেলে।

জানা গেছে, রোববার সকালে একই উপজেলার মায়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় একটি বাড়ির সীমানা প্রাচীরের নির্মাণাধীন গেইটের ছাদের কাঠ খোলার সময় ধ্বসে ১৫ ফিট নিচে ইট কংক্রিটের চাপায় পড়ে যায়। পরে স্থানীয়দের প্রায় এক ঘন্টার চেষ্টায় উদ্ধার করলে ততক্ষণে সে মারা যায়। অভিযোগ রয়েছে, গেইটির নির্মাণের ঢালাই দেয়া হয় গত বৃহস্পতিবার সকালে। ৩ দিনের মাথায় কাঠ খুলে ফেলায় তা ধ্বসে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, সকালে কিছু বুঝে উঠার আগে বিকট শব্দে এলাকা কেঁপে উঠে। বের হয়ে দেখি নির্মাণাধীন তোরনটি ভেঙ্গে কাজ করতে আসা একটি লোক সেখানে চাপা পড়ে আছে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে সে মারা যায়।

তিনি আরো বলেন, তোরনটি ঢালায় দেয়া হয় গত বৃহস্পতিবারে। ৩ দিনের মাথায় সেন্টারিং খোলার নিয়ম না থাকলেও কাজের ঠিকাদার উদাসীন হয়ে তা খুলে ফেলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইয়াকুব বলেন, দুর্ঘটনায় প্রাণ হারানো একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা নীরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। পরবর্তীতে মরদেহ মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় বিজিবির অভিযানে ভারতীয় মদ আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন