পাবনা জেলার চাটমোহর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে একজন আসামিকে শাস্তি প্রদান করা হয়।
আসামি মোঃ হৃদয় হোসেন (২৭)। পিতা মোঃ আব্দুল মতিন। বাড়ি পাবনা জেলার ভাঙ্গুড়া থানার দহপাড়া গ্রামে। ভ্রাম্যমাণ আদালত তাকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা প্রদান করেন।
এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান বলেন, “মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। সমাজকে মাদক ও অনলাইন জুয়ামুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান অব্যাহত রাখব। মাদকসেবী, মাদক ব্যবসায়ী এবং অনলাইন জুয়া পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণকে মাদক ও অনলাইন জুয়া পরিহার করে সুস্থ জীবনযাপনের আহ্বান জানাচ্ছি।”
পড়ুন : নোটিশ ছাড়াই দোকান ভাঙার অভিযোগ, আদিতমারীতে ভুক্তভোগী ব্যবসায়ীর ৫ দফা দাবি


