গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: ১৭টি লিস্টার মেশিন ধ্বংস

সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৭টি লিস্টার মেশিন ও ৩টি জেনারেটর ধ্বংস করা হয়েছে।
এ সময় বালুভর্তি দু’টি বাল্কহেডের ইঞ্জিন বিকল করা হয়।

রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা থেকে উত্তর হাতিরপাড়া পর্যন্ত বালির হাওর ও নাইন্দার হাওরসহ মুকতলা, বাংলাবাজার, নয়াগাঙেরপাড় ও বুধিগাঁও এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছ। এ সময় গোয়াইনঘাট থানা পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।

অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১৭টি লিস্টার মেশিন ও ৩টি জেনারেটর ধ্বংস করে অকার্যকর করা হয়। পাশাপাশি বালুভর্তি দুটি বাল্কহেডের ইঞ্জিন বিকল করে দেওয়া হয়।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তিনজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দুইজনের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

পড়ুন : মানিকগঞ্জে হরিরামপুরে ইউপি চেয়ারম্যান আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন