পতিত ফ্যাসিবাদী অপশক্তি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে দিনাজপুরে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব প্রতিবাদ সমাবেশ করেছে।
রবিবার (২৩ নবেম্বর ২০২৬) বেলা ১টায় ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের সামনে ড্যাব দিনাজপুর জেলা শাখার আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ পালন করা হয়।
সমাবেশ থেকে ফ্যাসিস্ট অপশক্তির সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য চিকিৎসকসহ সচেতন দেশবাসির প্রতি আহ্বান জানানো হয়।
পাশাপাশি গত ১৯ নভেম্বর গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং তাঁর বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দিনাজপুর জেলা ড্যাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদ সমাবেশে দেব দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া, ড্যাব নেতা ডা. আ ফ ম মোস্তফা সরকার, ডা. নুরুল ইসলাম, ডা. গোলাম রাসুল রাখি, ডা. নুর আলম জামিউল, ডা. এহসানুল হক, ডা. শফিউল ইসলাম, ডা. গোলাম রব্বানী, ডা. আশিকুর রহমান, ডা. ফয়সাল আলম, ডা. নুর জামান সরকার, ডা. আহসান হাবিব লিটিল, ডা. এহসানুল কবির, ডা. আদিলুজ্জামান মোঃ তারিকসহ জেলা ড্যাবের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পড়ুন : বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন, বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত


