সুন্দরবনে রাস পূর্ণিমার পুণ্যার্থীবাহী বোটের ইঞ্জিন বিকল, কোস্ট গার্ডের অভিযানে ২৯ জন উদ্ধার

সুন্দরবনে রাস পূর্ণিমা উপলক্ষে দুবলার চরে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকে পুণ্যার্থীবাহী একটি বোট। এ সময় বোটে থাকা ২৯ জন পুণ্যার্থী বিপাকে পড়েন। পরে কোস্ট গার্ডের দ্রুত অভিযানে বিকল বোটসহ সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি জানান, গত ২১ নভেম্বর রাত ১১টার দিকে রাস পূর্ণিমা উপলক্ষে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে পুণ্যার্থীবাহী বোটটি। পরদিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নিয়ন্ত্রণহীনভাবে নদীতে ভাসতে থাকে বোটটি। ব্যাহত হয় পুণ্যার্থীদের যাত্রা।

এ অবস্থায় বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে লইট্টা খালি খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি তাঁদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও মানুষের নিরাপত্তা ও জরুরি প্রয়োজনে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পড়ুন : কিশোরগঞ্জে ডিবির অভিযানে ৭ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৫

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন