নাচোলে চোরাই গরুসহ একজন গ্রেপ্তার, উদ্ধার ২টি গাভী

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চোরাই দুটি গরুসহ মোঃ ডালিম (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নাচোল থানা পুলিশ।

রোববার (২২ নভেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে উপজেলার নাচোল ইউনিয়নের পীরপুর সাহানাপাড়া গ্রামে অভিযান চালিয়ে গরু দুটি উদ্ধার ও তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং নাচোল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ রাজীব উদ্দীন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পীরপুর সাহানাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ ডালিমের বাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে দুটি চোরাই গাভী উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

উদ্ধার হওয়া গরু দুটির মধ্যে একটি লাল রঙের গাভী, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা। অপরটি কালচে লাল রঙের গাভী, যার আনুমানিক মূল্য ৯৫ হাজার টাকা। গরু দুটির সর্বমোট আনুমানিক বাজারমূল্য ২ লাখ টাকা।

গ্রেপ্তারকৃত মোঃ ডালিম (২৯) পীরপুর সাহানাপাড়া গ্রামের মোঃ এমরান আলীর ছেলে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চুরি-ডাকাতিসহ অপরাধ দমনে পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : ঘাটাইলে গভীর রাতে অবৈধ বাংলা ড্রেজার জব্দ করল উপজেলা প্রশাসন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন