বরগুনায় শীতার্তদের পাশে জেলা প্রশাসন, প্রথমেই কম্বল পেল শিশুরা

শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে প্রকৃতি। এরই মধ্যে শীতের কষ্ট থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সুরক্ষায় মানবিক উদ্যোগ নিয়েছে বরগুনা জেলা প্রশাসন। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের প্রথম পর্যায়ে সরকারি শিশু পরিবারের কোমলমতি শিশুদের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বরগুনা জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় শিশুদের হাতে শীতের উষ্ণতা নিশ্চিত করতে কম্বল তুলে দেন তিনি।

কম্বল পেয়ে শিশুদের মুখে হাসি ফুটে ওঠে। শীতের শুরুতেই এমন উপহার তাদের জন্য স্বস্তি ও আনন্দের উপলক্ষ হয়ে ওঠে। শিশুদের প্রতি মমতা, ভালোবাসা ও সহমর্মিতার বার্তা নিয়ে জেলা প্রশাসনের এ উদ্যোগ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীতবস্ত্র ও কম্বল বিতরণ কার্যক্রমের মাধ্যমে শীতার্ত ও অসহায় মানুষের কাছে উষ্ণতার উপহার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বরগুনা জেলা প্রশাসক মিজ তাসলিমা আকতার বলেন, শীতের শুরুতেই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথম পর্যায়ে সরকারি শিশু পরিবারের শিশুদের হাতে কম্বল তুলে দিয়েছি। পর্যায়ক্রমে জেলার শীতার্ত ও অসহায় মানুষের কাছেও শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে। সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকেও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) অনিমেষ বিশ্বাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুল রহমান,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ত্রাণ শাখা) মো. খালিদ সাইফুল্লাহ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম শাহজাদা, সরকারি শিশু পরিবার (বালক)-এর উপতত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) মো. হেমায়েত উদ্দিন, সাংবাদিক জাহিদুল ইসলাম মেহেদী ও অলিউল্লাহ ইমরানসহ প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : রূপগঞ্জে হারিয়েছে নবান্ন উৎসব; ধানের জমি বিলীনের প্রভাব

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন