সিরাজগঞ্জে রেস্টুরেন্ট মালিককে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ও চড়িয়া কান্দিপাড়া এলাকায় হাইওয়ে রেস্টুরেন্ট ও শিশু খাদ্য চিপসের কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও দইয়ের মোড়কে লেবেল ব্যবহার না করায় ফুড গার্ডেন হাইওয়ে রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ফুড গার্ডেন হাইওয়ে রেস্টুরেন্টে উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক দইয়ের মোড়কে লেবেল ব্যবহার না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. সাজেল আহমেদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, চড়িয়া কান্দিপাড়া এলাকায় এইচ. এন. ফুড অ্যান্ড বেভারেজের শিশু খাদ্য চিপস তৈরির কারখানায় অভিযান চালানো হয়। তবে কারখানার মালিক উপস্থিত না থাকায় প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের জন্য তাকে অধিদপ্তরের জেলা কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।

এ ছাড়া অভিযানে বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর এস এম মনজুরুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : রূপগঞ্জে হারিয়েছে নবান্ন উৎসব; ধানের জমি বিলীনের প্রভাব

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন