ওরা আমার বাজান ডারে মাইরা ফালাইছেরে : নিহত কনেস্টেবলের মা হাবিবা বেগম

আমার স্বামী অনেক আগে মইরা গেছেগা, আমি আমার ৫ সন্তানরে কোলে পিঠে কইরা মানুষ করছি ওরা আমার কলিজায় আগুন ধরাই দিয়া আমার বাজানডারে মাইরা ফালাইছেরে ওরে আল্লাহ রে। এমন ভাবে শোকের মাতম করে সন্তানের নাম ধরে ডেকে কান্নায় মুর্ছা যাচ্ছেন নিহত আনোয়ারের মা হাবিবা।

জানা যায়, রবিবার রাত সাড়ে দশটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে দুর্বত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন। নিহত আনোয়ার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামের মৃত যতন মোল্লার সন্তান। তিনি গত ৯ বছর ধরে পুলিশের চাকরি করছেন।

সরজমিনে নিহতের বাড়িতে গেলে দেখা যায়, ৬ বছরের সন্তান আনিকা বলছেন মা, বাবা কখন আসবে, অন্যদিকে মা আনিসা সন্তানদের নিয়ে কান্নায় ভেঙ্গে পরছেন। কারণ তারা এখনো বুঝেনি তাদের বাবা আর নেই।

এঘটনায় বোন সেলিনা আক্তার বলেন, আমার ভাই গতকাল আমার সাথে কথা বলে জানাইছে মঙ্গলবার সে বাড়িতে আসবে কারন তার ছোট ছেলে আব্রাহামের জন্মদিন। কিন্তু কাল নয় আজই বাড়িতে আসবে কিন্তু লাশ হয়ে। তিনি দাবি করেন আমরা এঘটনা সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার চাই। আমাদের এএসআই আবুস সাত্তারকে সন্ধেহ হচ্ছে, তিনিই আমার ভাইকে হত্যা করাইছে।

নিহতের স্ত্রী আনিকা বলেন, আমার ৮ বছরের সুখের সংসার, আমার ছোট ছোট দুইটা সন্তান ওদের কে দেখবে, আমার স্বামী হত্যার বিচার চাই। আমার স্বামীকে ওরা পরিকল্পিত ভাবে হত্যা করেছে। তিনি আরোও বলেন, আমার স্বামীর রাতে ডিউটি ছিলো না তাহলে কেনো এএসআই সাত্তার আমার স্বামীকে নিয়ে গেলো। আর কেনোই বা সে আমার স্বামীকে ফেলে রেখে চলে আসলো। আমি সুষ্ঠ তদন্তের মাধ্যমে এই ঘটনার বিচার চাই।

জানাযায়, ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় হামলাকারীদের ধাওয়া খেয়ে তার সঙ্গে থাকা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার দৌড়ে প্রাণে বাঁচলেও কনেস্টেবল আনোয়ারকে ধরে বুকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত আনোয়ার নারায়ণগঞ্জ সদর মডেল থানার অধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে।

বিজ্ঞাপন

পড়ুন : রূপগঞ্জে হারিয়েছে নবান্ন উৎসব; ধানের জমি বিলীনের প্রভাব

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন