গাংনীর তেঁতুলবাড়িয়া সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে ৪৭ বিজিবি। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সদস্যরা হাঁটপাড়া সীমান্তের শূন্যরেখায় এ অভিযান পরিচালনা করেন।

৪৭ বিজিবির তেঁতুলবাড়ী বিওপির টহল কমান্ডার জেসিও মো. সাইদুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি টহল দল অভিযানে অংশ নেয়। এ সময় একটি চায়না পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭.৬৫ মিলিমিটারের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

৪৭ বিজিবির অধিনায়ক কর্নেল রাশেদ কামাল রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ গাংনী থানায় জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

পড়ুন : রূপগঞ্জে হারিয়েছে নবান্ন উৎসব; ধানের জমি বিলীনের প্রভাব

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন