যুদ্ধাপরাধী মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আদিল চেয়ারম্যানের মৃত্যু

যুদ্ধাপরাধের মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নকিব হোসেন আদিল চেয়ারম্যান সোমবার সকালে তাজউদ্দিন আহমেদ মেডিকেলে মৃত্যুবরণ করেছেন।

জানা যায়, ১৯৭১ সালে ত্রিশাল উপজেলার আহমদাবাদ গ্রামের মুক্তিযোদ্ধা ইউনুস আলীকে পাকিস্তানী ক্যাম্পে নিয়ে হত্যার অভিযোগে ২০১৫ সালের ১৮ ডিসেম্বর ময়মনসিংহ বিচারিক আদালতে নকিব হোসেন আদিলসহ ৯ জনকে আসামী করে মামলা করেন মুক্তিযোদ্ধা ইউনুস আলীর ছেলে রুহুল আমীন। ঐদিনই মামলাটি আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনালে পাঠানোর নির্দেশ দেন আদালত। ২০২৩ সালে ২৩ জানুয়ারী আওয়ামী লীগ সরকারের আমলে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনাল আদালত ৬ জনের মৃত্যুদন্ড প্রদান করেন। এরমধ্যে একজন হলেন ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের একাধিকবারের সাবেক ইউপি চেয়ারম্যান নকিব হোসেন আদিল।

পরে ২০২৩ সালের ৩০ জানুয়ারী র‌্যাব আদিল চেয়ারম্যানকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। এরপর থেকে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি সেলে বন্দী ছিলেন। সোমবার সকাল ১০টার দিকে কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পরলে তাকে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সুত্রে জানা যায়, নকিব হোসেন আদিলের ৩ মেয়ে ও ৪ ছেলে সন্তান রয়েছে। মঙ্গলবার কারা কর্তৃপক্ষের প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। একইদিন ১১ টায় বইলর রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ও বাদ যোহর দ্বিতীয় জানাজার নামাজ নিজ বাড়ি হদ্দের ভিটা গ্রামে অনুষ্ঠিত হয়ে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : রূপগঞ্জে হারিয়েছে নবান্ন উৎসব; ধানের জমি বিলীনের প্রভাব

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন