গাংনীতে টিনের দরজা তৈরি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামে টিনের দরজা তৈরি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সহড়াবাড়িয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে রবিউল ইসলাম (৫০), ফারুক হোসেনের ছেলে আলিফ (২২) এবং মৃত চান্দ আলীর ছেলে সেলিম রেজা (৩৫) ও শাহীন (২৬)।

স্থানীয় রাশিদা খাতুন জানান, টিনের দরজা তৈরি করাকে কেন্দ্র করে রবিউল ইসলাম ও সেলিম রেজার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, তাঁরা সেখানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সেলিম রেজা ও তাঁর লোকজন তাঁদের ওপর অতর্কিত হামলা চালান।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ওমর ফারুক জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। দুজনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন