বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করে : কুষ্টিয়ায় সমাজ কল্যাণমন্ত্রী

বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করে আর পলাতক ফ্যাসিস্ট লাশের রাজনীতি করে। আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

সমাজ কল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, হাসপাতাল, মসজিদ ও মন্দিরে অগ্নিসংযোগের মতো ন্যক্কারজনক কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেছেন, ফ্যাসিবাদী শক্তি পুরোনো কায়দায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণ যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে। মন্ত্রী বলেন,

মন্ত্রী আরও বলেন, বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি র্কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্ড কুষ্টিয়ায় আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বিতরন করবেন যা কুষ্টিয়াবাসীর জন্য ইতিহাস হয়ে থাকবে।। একই সঙ্গে প্রধান মন্ত্রী কুষ্টিয়ায় খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন।

এর আগে দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কুষ্টিয়া আসেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রধানমন্ত্রীর সফরে দুটি খাল খননের উদ্বোধনের কথা রয়েছে। প্রতিমন্ত্রী সেই খালের কয়েকটি পয়েন্ট ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের এমপি রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত নারী আসনের সাংসদ ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন : শ্রীপুরে ফের মহাসড়ক অবরোধ, ধাওয়া দিয়ে সরিয়ে দিল প্রশাসন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন