ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইন উদ্ধার, ৬২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে ১২০ গ্রাম হেরোইনসহ মো. সাজ্জাদ (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।

সোমবার (২৩ নভেম্বর) রাতের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকার গোডাউন মোড়সংলগ্ন একটি টিনের ঘরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক।

ব্যাটালিয়ন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বাসিন্দা সাজ্জাদকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এসআরবি কর্মকর্তাদের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে মজুত করার কথা জানিয়েছেন। পরে সাভার, আশুলিয়া, ধামরাইসহ আশপাশের এলাকায় খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে এসব মাদক সরবরাহ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এসআরবি-৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক বলেন, সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানী ও আশপাশের এলাকায় সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি চলছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে ধামরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নারায়ণগঞ্জে দুই অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন