হরগঙ্গা কলেজে ইংরেজি বিভাগের সাফল্য উদ্‌যাপনে সম্মাননা প্রদান

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে ইংরেজি বিভাগে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ‘অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড সেরিমনি’ অনুষ্ঠিত হয়েছে। সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

আজ বুধবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় কলেজের ১০ তলা একাডেমিক ভবনের নিচতলায় এ আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শামীম আহসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. কামরুজ্জামান খান, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক মুন্সী সিরাজুল হক এবং শিক্ষক পরিষদের সম্পাদক ফারুক মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিসি ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাজ্জাদুর রহমান। আয়োজনটির সমন্বয় করেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

উক্ত অনুষ্ঠানে সম্মান ও মাস্টার্স প্রোগ্রামে সাফল্য অর্জন করায় ৭ জন শিক্ষার্থীকে এওয়ার্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন