শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বাসাভাড়া বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে : এমপি মজিবুর রহমান

গাজীপুরের কালিয়াকৈরে নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধ শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় নেতাকর্মীরা চন্দ্রা ত্রিমোড় এলাকায় অবস্থান নিয়ে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে মো. মজিবুর রহমান বলেন, কালিয়াকৈরে শ্রমিকদের উন্নত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে ১০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ করা হবে। শ্রমিক ভাই-বোনেরা যাতে অসুস্থতা হলে কোনো বিপদে পড়লে যথাযথ চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, কোনো ধরনের উসকানি, গুজবে কান না দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। শিল্পাঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় শ্রমিক, মালিক, প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান শেলী,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক  হারুন অর রশিদ,পৌর যুবদলের সদস্য সচিব   আমজাদ হোসেন,বাদশা মিয়া সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে থাকার কথা জানান।

বিজ্ঞাপন

পড়ুন : সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন