মূল ফটকের পর দ্বিতীয় দফায় এবার কুষ্টিয়া জেলা কারাগারের কোয়ার্টারে বোমা নিক্ষেপে

ভোররাতের পর এবার দ্বিতীয় দফায় কুষ্টিয়া জেলা কারাগারের আবাসিক কোয়ার্টারে ককটেল জাতীয় বোমা বিস্ফোরেন ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আনুমানিক বিকাল সাড়ে ৪ টার সময় জেলখানা মোড় থেকে কালিশংকপুর কদমতলা মোড়ের সড়কের বাম পাশে অবস্থিত জেলা কারাগারের প্রাচীর সীমানার মধ্যে আবাসিক কোয়ার্টারে এই ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ও বড় ধরনের কোন ক্ষতি হয়নি বলে জানা গেছে।

এর আগে একই দিন আনুমানিক ভোর ৪ টা ৫৮ মিনিটের সময় তিনজন ব্যাক্তি একটি মোটরসাইকেল যোগে তিনজন দূর্বৃত্ত কারাগারের মূল ফটক (আরপি) গেটের সামনে একটি ককটেল বোমা নিক্ষেপের মাধ্যমে বিস্ফোরণ ঘটায়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা কারাগারের সুপার মো.শরিফুল আলম জানান, বিকেলে একটা বিকট শব্দ আমরা শুনতে পাই। এরপর চারিদিকে খোজখবর নিয়ে দেখতে পাই কালিশংকপুর মোড়ের দিকে আমাদের আবাসিক কোয়ার্টারের টিনের উপর একটি বিস্ফোরণ হয়েছে। গাছপালার পাতার সাথে বিস্ফোরণ হওয়ার কারনে কোন ক্ষয়ক্ষতি হয়নি। আমরা বিভিন্নভাবে সিসিটিভি ফুটেজ দেখে দূর্বৃত্তদের সনাক্তের চেষ্টা চালাচ্ছি। একটা প্লাস্টিকের বস্তুর সাথে টেপ মোড়ানো একটি বস্তু উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাকির হোসেন, গাছের ডালপালা ও পাতার সাথে বিস্ফোরণের কারনে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্তের কাজ চলমান।

বিজ্ঞাপন

পড়ুন : সৈয়দপুরে আদালতের রায় পাওয়া জমিতে গিয়ে হামলার অভিযোগ, আহত ৫

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন