মাদক লুকাতে মেঝের নিচে সুড়ঙ্গ, র‍্যাবের হাতে গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের বন্দরে গ্যারেজের মেঝের নিচে গোপন চেম্বার তৈরি করে মজুত রাখা ৯৯ বোতল স্কাফ উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকাও উদ্ধার করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় আসামিদের মালিকানাধীন একটি গ্যারেজে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে র‍্যাব-১১।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্যারেজের কক্ষের মেঝের নিচে তৈরি করা গোপন চেম্বারের সন্ধান পাওয়া যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সেখানে বোতলজাত মাদক মজুত করে রাখা হয়েছিল। পরে ওই গোপন আস্তানা থেকে ৯৯ বোতল স্কাফ ও নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বন্দরের জগীপাড়া এলাকার আব্দুল করিম (৬০) ও তার ছেলে মো. মাসুম (৩২)।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার দুজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিলেন গৃহবধূ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন