সীমান্তবর্তী এলাকার শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বাড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)। ব্যাটালিয়নের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ইজি বাইক প্রদান ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর উদ্যোগে চেঙ্গী বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি ইজি বাইক প্রদান করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইজি বাইক ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব, পিএসসি, অধিনায়ক, খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে তারা। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি এবং তাদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পড়ুন : বাস ও অটোরিকশা শ্রমিকদের দ্বন্দ্বে নওগাঁয় বাস চলাচল বন্ধ


