সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মার্চেন্টস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে লাল টেপে মোড়ানো ককটেল সদৃশ বস্তু বেঁধে রেখে গেছে দুর্বৃত্তরা। রবিবার (২৯ নভেম্বর) সকালে বস্তুটি দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয় এলাকায়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করেছে। তবে এটি প্রকৃতপক্ষে ককটেল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে তিনি জানান।
এরআগে সকালে বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী গেটের তালার সাথে বস্তুটি বাঁধা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করেন। প্রাথমিকভাবে বস্তুটি পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।
উল্লাপাড়ায় মার্চেন্টস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (টেকনিক্যাল) নাজিম উদ্দিন করে জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ের প্রধান ফটকের তালার সাথে ককটেল সদৃশ বস্তুটি বেঁধে রেখে যায়। সকালে নিরাপত্তাকর্মী প্রথমে এটি দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে বস্তুটি উদ্ধার করেন।
পড়ুন : তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি, বাড়ছে শীত


